খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ব্রাজিলের প্রস্তুতি শেষ এন্দ্রিকের গোলের জয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
ব্রাজিলের প্রস্তুতি শেষ এন্দ্রিকের গোলের জয়ে

ছবি-সংগৃহীত

ঘরের মাঠে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ শুরুর আগে শেষ ম্যাচ খেলল ব্রাজিল। ক্লিভটনের হান্টিংটন ব্যাংক ফিল্ডে বিশ্বকাপের আরেক দল মিসরের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হলো তাদেরকে। কার্লো আনচেলত্তির দল এই প্রীতি ম্যাচে ২-১ গোলের ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে। 

ম্যাচের শুরুর ১১ মিনিটের মধ্যেই দুই গোল আসে। হাই-প্রেসিংয়ের ভুলগুলোই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। মোহনাদ লাশিনের রক্ষণভাগের এক ভুলের সুযোগ নিয়ে ব্রুনো গিমারায়েস গোল করে প্রথমে ব্রাজিলকে এগিয়ে নেন। তবে মারকুইনহোসের একটি ব্যাক-পাস ভুলের সুযোগ কাজে লাগিয়ে মোস্তফা জিকো দ্রুতই ম্যাচে সমতা ফেরান।

​বিরতির ঠিক পরপরই কার্লো আনচেলত্তির দল আবারও লিড ফিরে পায়। শেষ অর্ধে নতুন করে ১১ জনকে মাঠে নামান ইতালিয়ান কোচ। হাফটাইমে বদলি নামা এন্দ্রিক ম্যাচের পার্থক্য গড়ে দেন। রাফিনহার একটি নিখুঁত পুল-ব্যাক থেকে চমৎকার এক শটে গোল করেন তরুণ সেনসেশন।

আসন্ন টুর্নামেন্টের আগে দুই দলই তাদের বেঞ্চের শক্তি পরীক্ষা করতে বেশ কিছু কৌশলগত পরিবর্তন আনে। ম্যাচের শেষ দিকে মিসরীয়রা চাপ দিয়ে খেললেও রক্ষণভাগ জমাট রেখে দক্ষিণ আমেরিকানরা জয়ের দেখা পায়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি