ব্রাজিলের সাথে ড্র করা মরক্কোর বেশিরভাগ খেলোয়াড় বিদেশী
ফুটবলের পরাশক্তি হয়ে উঠেছে মরক্কো। মহাদেশটির প্রথম দেশ হিসেবে তারা সর্বশেষ কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। সর্বশেষ আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) শিরোপাও জিতেছে আশরাফ হাকিমির দল, তবে তা নিয়ে রয়েছে বিতর্ক। ব্রাজিলকে ১-১ গোলে রুখে দেওয়া দলটির বেশিরভাগই মরক্কোর বাইরে জন্মেছেন।
ফ্রান্স ও উত্তর আফ্রিকার সম্পর্কটা ঐতিহাসিক, ফলে মরক্কো দলে ফ্রান্সে জন্ম নেওয়া খেলোয়াড় থাকাটা বেশি অবাক করে না। এমন ফুটবলারদের মধ্যে উল্লেখযোগ্য– ইসা দিয়োপ, আইয়ুব বুয়াদ্দি ও গেসিম ইয়াসিন। এ ছাড়া নেদারল্যান্ডসও মরক্কোকে দিয়েছে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সোফিয়ান আমরাবাত, আনাস সালাহ-এদ্দিন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ফুলব্যাক নুসাইর মাজরাউই ডাচ ভূখণ্ডে জন্মেছেন। প্রতিভাবান উইঙ্গার বিলাল এল খানুস, চেমসদিন তালবি ও জাকারিয়া এল ওয়াহদির জন্ম বেলজিয়ামে।
মরক্কোর অন্যতম সেরা গোলরক্ষক ইয়াসিন বোনোর জন্ম কানাডার মন্ট্রিয়লে। তবে মাত্র তিন বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে ফিরে আসেন বাবা-মায়ের দেশ মরক্কোতে। অবশ্য কেবল খেলোয়াড়রাই নন, মরক্কো জাতীয় দলের কোচ মোহাম্মদ ওয়াহবির জন্মও ব্রাসেলসে। মরক্কোর শিকড় থাকলেও বড় হওয়ার সময় তার পরিবার বেলজিয়ামকেই সমর্থন করত। কোচিং ক্যারিয়ারের শুরুতেও তিনি বেলজিয়ামের ক্লাবের সঙ্গে কাজ করেছেন।
মরক্কোর বিশ্বকাপ স্কোয়াডে থাকা ফুটবলারদের জন্মস্থান
ইয়াসিন বোনো (কানাডা)
মুনির মোহামেদি (স্পেন
আহমেদ রেদা তাগনাউতি (মরক্কো)
আশরাফ হাকিমি (স্পেন)
নুসাইর মাজরাউই (নেদারল্যান্ডস)
মারওয়ান সা’দান (মরক্কো)
জাকারিয়া এল ওয়াহদি (বেলজিয়াম)
ইসা দিয়োপ (ফ্রান্স)
চাদি রিয়াদ (স্পেন)
ইউসুফ বেলাম্মারি (মরক্কো)
রেদোয়ান হালহাল (ফ্রান্স)
আনাস সালাহ-এদ্দিন (নেদারল্যান্ডস)
সোফিয়ান আমরাবাত (নেদারল্যান্ডস)
আইয়ুব বুয়াদ্দি (ফ্রান্স)
চেমসদিন তালবি (বেলজিয়াম)
আজেদ্দিন উনাহি (মরক্কো)
ইসমাইল সাইবারি (স্পেন)
সামির এল মোরাবেত (ফ্রান্স)
গেসিম ইয়াসিন (ফ্রান্স)
বিলাল এল খানুস (বেলজিয়াম)
নিল এল আইনাউই (ফ্রান্স)
সুফিয়ান রহিমি (মরক্কো)
ব্রাহিম দিয়াজ (স্পেন)
আমিন সবাই (মরক্কো)
আয়ুব এল কাবি (মরক্কো)
আয়ুব আমাইমুনি (স্পেন)






আপনার মতামত লিখুন