শীতলক্ষ্যায় ফেরি থেকে গাড়ি নদীতে; চালক উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত উদ্ধার অভিযান চালানোর কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় গাড়িচালককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে একটি ফেরি যাত্রা শুরু করেছিল। ফেরিটি গন্তব্যের কাছাকাছি পৌঁছালে হঠাৎ একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। স্থানীয়দের সহায়তায় গাড়িচালককে নিরাপদে পানি থেকে উদ্ধার করা সম্ভব হয়। সৌভাগ্যবশত গাড়িতে অন্য কোনো যাত্রী ছিল না।
ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ স্টেশনের কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং পরে ডুবে যাওয়া গাড়িটিও নদী থেকে তুলে আনা হয়।






আপনার মতামত লিখুন