সারজিস আলমের রহস্যময় স্ট্যাটাসে সামাজিক মাধ্যমে তোলপাড়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুই শব্দের রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন—“অনলাইন ক্যাপটেইন”।

এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি হতে পারে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের মন্তব্যের প্রতিক্রিয়া।
প্রসঙ্গত, মীর শাহে আলম বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন, নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী থেকে ট্রফি সংগ্রহ করছেন।






আপনার মতামত লিখুন