দেশে ভূমিকম্প অনুভূত
সিলেট ও সীমান্ত এলাকায় কম্পন অনুভূত
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের আসামের শিলচর থেকে উৎপন্ন ৪.৯ মাত্রার ভূমিকম্প বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনুভূত হয়েছে।
ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে, ভূমিকম্পের কম্পন সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলেও টের পাওয়া গেছে।
ভূমিকম্পটি বাংলাদেশের সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ঘটেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে উৎপত্তি হয় এই কম্পনের, যার গভীরতা ১০ কিলোমিটার।
শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। সীমান্তবর্তী বাংলাদেশের মানুষও হঠাৎ কম্পনের কারণে আতঙ্কিত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।






আপনার মতামত লিখুন