সাদা পাথর লুটপাটে জড়িতদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু
সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় সংঘটিত লুটপাটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি জানান, সাদা পাথর লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন এবং প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট অনুসন্ধান শুরু করেছে। এ ঘটনায় প্রায় ৫০ জনের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।
সিআইডি কর্মকর্তা আরও বলেন, পরিবেশ ধ্বংস করে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সংঘটিত এই অপরাধে জড়িত ব্যক্তিবর্গ ও সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন