আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত পবিত্র ঈদুল আজহা-র সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে ঈদের দিন নির্ধারণ করা হয়েছে।
ঈদ উপলক্ষে ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে আমিরাতের বাসিন্দারা টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য ধর্মীয় উৎসবের মতো ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত তারিখে পরিবর্তন আসতে পারে।






আপনার মতামত লিখুন