ইরান যুদ্ধের মেয়াদ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা
নেতানিয়াহুর সাথেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময়কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
রোববার টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে তিনি বলেন, “আমার মনে হয় এটা (ইসরায়েলের সঙ্গে) পারস্পরিক…কিছুটা হলেও। আমরা কথা বলছি; তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নেবো এবং সঠিক সময়ে নেবো। সবকিছু এক্ষেত্রে বিবেচনায় আনা হবে।”

এর আগে ৩ মার্চ ট্রাম্প জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হতে পারে। তবে তার একদিন পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, যুদ্ধ ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ চলে। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সংলাপ শেষ হয়।
এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে ইরানে। একই সময়ে ইসরায়েলও তেল ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ পরিচালনা করে। পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে সৌদি আরবের মার্কিন ঘাঁটি, দূতাবাস ও তেল স্থাপনাগুলোতে। গত ১০ দিন ধরে এই হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: রয়টার্স






আপনার মতামত লিখুন