দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইডস
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩০১ বারে ১ কোটি ১৭ লাখ ৮০ হাজার ২০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিলভা ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০৮ বারে ১৯ লাখ ৭৯ হাজার ৮১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।






আপনার মতামত লিখুন