সূচকের পতনে চলছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)আজ সূচকের পতনে চলছে লেনদেন। বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১ টির, দর কমেছে ২৫৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১০১ কোটি ২১ লাখ টাকা।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ মে) এসব তথ্য জানিয়েছে ডিএসই।






আপনার মতামত লিখুন