জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর দিল
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই দেশের জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা থাকলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ।
মঙ্গলবার নির্ধারিত সময় অনুযায়ী নতুন মূল্য ঘোষণা হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যমান পরিস্থিতিতে জনসাধারণের স্বার্থ বিবেচনায় তেলের দাম অপরিবর্তিত রাখা হচ্ছে।
বিশ্ববাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও দেশের ভেতরে অর্থনৈতিক চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে পরিবহন, কৃষি ও সাধারণ মানুষের ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






আপনার মতামত লিখুন