খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পাম্পে বিশৃঙ্খলায় চুয়াডাঙ্গায় দুই যুবকের কারাদণ্ড ও একজনের অর্থদণ্ড

চুুয়াডাঙ্গা জেলা, প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
পাম্পে বিশৃঙ্খলায় চুয়াডাঙ্গায় দুই যুবকের কারাদণ্ড ও একজনের অর্থদণ্ড

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় অবস্থিত একটি হাইওয়ে ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা ও মারামারি সৃষ্টির দায়ে তিন যুবককে জেল-জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের জন্য ভিড় ছিল। এ সময় তেল সরবরাহের সিরিয়াল বা সরকারি কোনো বিধিনিষেধ অমান্য করাকে কেন্দ্র করে তিন যুবক উপস্থিত অন্যদের সাথে তর্কে জড়িয়ে পড়েন।

বাক বিতণ্ডার এক পর্যায়ে তারা পাম্প চত্বরেই হাতাহাতি ও বিশৃঙ্খলার সৃষ্টি করেন। এতে পাম্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর অভিযুক্ত তিনজনকে আটক করা হয়।

আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:
১. আশরাফুল ইসলাম (২০): চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদিহি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
২. মারুফ বিল্লাহ (২০): একই গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।
৩. নাঈম ইসলাম (২৯): চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মহল্লার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী। তিনি অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিক রায় প্রদান করেন:

কারাদণ্ড: আশরাফুল ইসলাম ও মারুফ বিল্লাহকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় (সরকারি আদেশ অমান্যকরণ) দোষী সাব্যস্ত করে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর পরই তাদের পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

অর্থদণ্ড: চুয়াডাঙ্গা পৌর এলাকার নাঈম ইসলামকে একই ঘটনায় সম্পৃক্ত থাকায় ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী সাংবাদিকদের জানান,
“সরকারি আদেশ অমান্য করে এবং জননিরাপত্তা বিঘ্নিত করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের কঠোর তদারকি ও নজরদারি অব্যাহত রয়েছে।”

বর্তমানে ওই ফিলিং স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি