খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আজ বিশ্ব পাই (π) দিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
আজ বিশ্ব পাই (π) দিবস

আজ ১৪ মার্চ বিশ্বজুড়ে উদ্‌যাপিত হচ্ছে বিশ্ব পাই (π) দিবস। গণিতের গুরুত্বপূর্ণ ধ্রুবক পাই (π)-এর সম্মানে প্রতিবছর এ দিনটি পালন করা হয়। পাই-এর মান প্রায় ৩.১৪ হওয়ায় মার্চ মাসের ১৪ তারিখকে (৩/১৪) কেন্দ্র করেই এই দিবস উদ্‌যাপনের প্রচলন হয়েছে।

পাই গণিতের অন্যতম বহুল ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ একটি ধ্রুবক সংখ্যা। এটি একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে প্রকাশ করে। পাইয়ের মান ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯… এবং এই সংখ্যা অসীম ও পুনরাবৃত্তিহীন। অর্থাৎ এর শেষ কোথায় তা এখনো জানা যায়নি।

জানা যায়, ১৯৮৮ সাল থেকে প্রতিবছর ১৪ মার্চ বিশ্বজুড়ে পাই দিবস উদ্‌যাপন করা হয়ে আসছে। পরে ২০১৯ সালে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে দিবসটিকে স্বীকৃতি দেয় এবং বিশ্বব্যাপী উদ্‌যাপনের উদ্যোগ নেয়।

ইতিহাসে পাইয়ের প্রথম নির্ভুল হিসাব করা হয় প্রায় খ্রিস্টপূর্ব ২৫০ সালে। এ গণনা করেছিলেন প্রাচীন গ্রিক গণিতবিদ আর্কিমিডিস। তিনি বিভিন্ন জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে পাইয়ের মান ৩.১৪০৮৪৫ ও ৩.১৪২৮৫৭-এর মধ্যে নির্ধারণ করেছিলেন।

পরবর্তীতে ১৭০৬ সালে গণিতবিদ উইলিয়াম জোনস প্রথমবারের মতো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বোঝাতে গ্রিক অক্ষর ‘π’ ব্যবহার করেন।

পাই গণিত ছাড়াও পদার্থবিজ্ঞান, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞানসহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাচীন ব্যাবিলন ও মিসরীয় সভ্যতাতেও বিভিন্ন গণনায় পাইয়ের ব্যবহার পাওয়া যায়।

অদ্ভুত ও রহস্যময় এই সংখ্যাটিকে ঘিরে এখনো বিশ্বজুড়ে গবেষণা চলছে এবং এর অসীম ধারার কারণে পাই বিজ্ঞানী ও গণিতবিদদের কাছে আজও বিস্ময়ের উৎস।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি