ইরানে ভূমিকম্প
দক্ষিণ ইরানে মঙ্গলবার সকালে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ইউটিসি সময় ০৬:৫৫:০৭.৮-এ ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের উপকেন্দ্র শিরাজ শহর থেকে প্রায় ২১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং জেরাশ শহর থেকে ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। স্থানীয় সময় সকাল ১০:২৫ মিনিটে কম্পন অনুভূত হয়।
তৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় দেশটির বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলের বিমান হামলা চলছিল।






আপনার মতামত লিখুন