জেরুজালেমে টানা দ্বিতীয় দিন আল-আকসা মসজিদ বন্ধ নিয়ে যা বললেন খতিব ইকরিমা সাবরি
ফিলিস্তিনের জেরুজালেমে আল-আকসা মসজিদ জরুরি অবস্থার অজুহাতে টানা দ্বিতীয় দিন বন্ধ রাখা হয়েছে, যার ফলে মুসল্লি ও রোজাদাররা তারাবি ও এশার নামাজ আদায় থেকে বঞ্চিত হয়েছেন। এই পদক্ষেপকে অবৈধ ও ইবাদতের স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন আল-আকসা মসজিদের খতিব ও জেরুজালেমের ইসলামিক হাই কাউন্সিলের প্রধান শায়খ ইকরিমা সাবরি।

ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেটের বিবৃতিতে জানানো হয়েছে, সাবরি বলেন, শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর থেকে মুসল্লি, শিক্ষার্থী ও শরিয়াহ আদালতের কর্মীদের মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। শুধুমাত্র প্রহরীরাই মসজিদে রয়েছেন।
ইসরায়েলি পুলিশ এশা ও তারাবির নামাজে বাধা দিয়েছে। পুরনো শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ, শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বেকারিগুলো খোলা রাখা হয়েছে। একই অজুহাতে হেবরন শহরের ইব্রাহিমি মসজিদও বন্ধ রাখা হয়েছে।






আপনার মতামত লিখুন