সৌদি আরবের স্পষ্ট ঘোষণা ট্রাম্পকে ইরান হামলার জন্য গোপনে চাপ দেওয়ার খবর মিথ্যা
ওয়াশিংটন পোস্টের দাবি যে সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য চাপ দিচ্ছিল, তা সৌদি দূতাবাস সরাসরি নাকচ করেছে। দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজার এক্সে বলেন, “সৌদি আরব সবসময় কূটনৈতিক সমাধানের পক্ষের এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো যোগাযোগে প্রেসিডেন্টকে ভিন্ন নীতি গ্রহণের জন্য লবিং করা হয়নি।”
তিনি আরও জানান, উপসাগরীয় অঞ্চলে সামরিক সংঘাত এড়ানোর চেষ্টা সৌদি আরবের মূল লক্ষ্য, এবং সম্ভাব্য কোনো যুদ্ধে অংশ নেওয়ার পরিকল্পনা নেই। এর আগে ২৬ জানুয়ারি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্টকে জানিয়েছিলেন, সৌদি আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হবে না।
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর ইরান প্রতিবেশী দেশগুলোর দিকে হামলা চালায়। রোববার রাতে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে ইরানের এই হামলার তীব্র সমালোচনা করেছে।






আপনার মতামত লিখুন