খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হাসনাত আব্দুল্লাহকে ক্যাপ্টেন উল্লেখ করে ঈমামের ফেইসবুক পোস্ট, চাকরিচ্যুত করলেন আওয়ামী নেতা

কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
হাসনাত আব্দুল্লাহকে ক্যাপ্টেন উল্লেখ করে ঈমামের ফেইসবুক পোস্ট, চাকরিচ্যুত করলেন আওয়ামী নেতা

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযুক্ত ইমাম হলেন দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ মিজান। এ ঘটনায় স্থানীয় বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মো. হানিফ মিয়ার চাপের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ আসনে শাপলা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ব্যানার পোস্ট করেন মাওলানা আব্দুল্লাহ মিজান। ওই পোস্টে তিনি সংসদ সদস্যকে ‘বাংলার ক্যাপ্টেন’ উল্লেখ করে শুভেচ্ছা জানান।
পোস্টটি প্রকাশের পর স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. হানিফ মিয়া, মসজিদ কমিটির সভাপতি ফিরুজ মিয়া এবং তাদের অনুসারীরা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
গত শনিবার মসজিদ কমিটির এক বৈঠকে হানিফ মিয়ার চাপে মাওলানা আব্দুল্লাহ মিজানকে ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, চলমান রমজান মাস শেষ হওয়ার পর তা কার্যকর হবে।
স্থানীয়রা জানান, মাওলানা আব্দুল্লাহ মিজান প্রায় দশ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি নিয়মিত নামাজ পরিচালনা, কোরআন শিক্ষা ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে অব্যাহতি দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মাওলানা আব্দুল্লাহ মিজান বলেন, “এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা আমাকে বিপদে ফেলবেন না। এখন কথা বললে আমি এই মাসের বেতনও নাও পেতে পারি।”
অন্যদিকে, মসজিদ কমিটির সভাপতি ফিরুজ মিয়া বলেন, “হুজুর হয়ে কীভাবে ফেসবুকে এ ধরনের স্ট্যাটাস দেওয়া হয়, তার আরও কিছু নৈতিক সমস্যা রয়েছে। তাই তাকে বিদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন বলেন, “আমি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি