বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটি নিয়ে কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে, তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই—এটি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।”
তার এই মন্তব্যের মাধ্যমে তিনি বর্তমান কমিটি গঠন প্রক্রিয়া ও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও তিনি সরাসরি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে বোঝা যায়, ক্রিকেট প্রশাসনে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধরতে চেয়েছেন।
সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে বিসিবির আগের কমিটি ভেঙে দিয়ে নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিয়েই বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






আপনার মতামত লিখুন