জামায়াতের ইফতারে আজ অংশ নেবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আজ অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ এ আয়োজন অনুষ্ঠিত হবে।
জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
এর আগে ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তারেক রহমানকে সপরিবারে ইফতারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় জামায়াত। এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
রাজনৈতিক অঙ্গনে এ আয়োজনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের একত্র হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।






আপনার মতামত লিখুন