ফেসবুকে হাসনাত-সারজিসের ইঙ্গিতপূর্ণ বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।

হাসনাতের পোস্টে লেখা ছিল— “সবকিছুই সমঝোতা”। তার এই স্ট্যাটাস প্রকাশের মুহূর্তে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এক লাখ ৩০ হাজার রিঅ্যাক্ট পড়ে এবং ১,৫০০-এরও বেশি মানুষ এটি শেয়ার করেছেন।

এরপরই উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন— “সেই পুরানো রাজনীতি!”। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে প্রায় ৪৭ হাজার রিঅ্যাক্ট অর্জন করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির অভ্যন্তরীণ এবং দক্ষিণ-উত্তরাঞ্চলের সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্টের মাধ্যমে আভাস দিচ্ছেন দলের ভবিষ্যত রাজনৈতিক সমঝোতা ও কর্মসূচি সম্পর্কে।






আপনার মতামত লিখুন