জামালপুরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও ইফতার আয়োজন
জামালপুরে দোয়া ও ইফতার মাহফিল
মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ও তারেক রহমান-এর সুস্বাস্থ্য এবং জামালপুরে বিএনপির শীর্ষ নেতৃত্বের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার বিতরণ করেন জেলা বিএনপি সহ- সভাপতি শামীম আহম্মেদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পৌরসভার ৪নং ওয়ার্ডের মুসলিমাবাদ মসজিদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশবাসীর কল্যাণ কামনা করেন। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণ চন্দ্র মণ্ডল, জেলা যুবদলের সদস্য মোঃ খাইরুল ইসলাম লিওন, যুব নেতা রানা ম্যানশন, সিরাজুল ইসলাম সিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে এবং জনগণের অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং দলের শীর্ষ নেতৃত্বের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশ নেন সকলে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দলীয় সংহতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।






আপনার মতামত লিখুন