বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে বিএনপির দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এরই মধ্যে দেশজুড়ে চলছে নানা দোয়া ও প্রার্থনা কার্যক্রম।
এর অংশ হিসেবে আজ ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ। সঙ্গে ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।
অন্যদিকে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ এলাকায়ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জুবায়ের আল মাহমুদ সৈকত, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি তাহসিন খন্দকার খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বন্দর উপজেলাতেও বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এখানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুম। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এতে অংশ নেন।
সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য অব্যাহত প্রার্থনা ও দোয়া কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।






আপনার মতামত লিখুন