রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ডাক জামায়াত আমিরের
গণমাধ্যমের স্বাধীনতাকে সুস্থ গণতন্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের অধিকার দমনের পরিবর্তে ভিন্নমতকে স্বাগত জানানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে বর্তমান সরকারি দলসহ বিরোধী পক্ষও মতপ্রকাশের স্বাধীনতায় বাধার সম্মুখীন হয়েছে। সেই দমন-পীড়নের সময়ে আর ফিরে যেতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, একটি কার্যকর ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এনে মতভেদকে দমন নয়, বরং ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।






আপনার মতামত লিখুন