১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন তারেক রহমান। নতুন এই উপদেষ্টাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন।
মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা আব্বাস (উদ্দিন আহমেদ), নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী (আহমেদ), মো. ইসমাইল জবিউল্লাহ এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, শামসুল ইসলাম (ব্রিগেডিয়ার জেনারেল অব.), জাহেদ উর রহমান, মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি দলের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও উপদেষ্টা নিয়োগের তথ্য প্রকাশ করা হয়েছে।






আপনার মতামত লিখুন