ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ৬০ ফিট এলাকার মনিপুর বয়েজ হাইস্কুল ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোট প্রদান করেন।
এবারের নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। একই সঙ্গে দলীয় আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতার ভূমিকায়ও রয়েছেন ডা. শফিকুর রহমান।
ঢাকা-১৫ সংসদীয় আসনটি রাজধানীর মিরপুরের ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩ ও ১৪ এবং ক্যান্টনমেন্ট এলাকার ডিএনসিসি ওয়ার্ড ১৬ নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
ভোট প্রদান শেষে তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আশা ব্যক্ত করেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।






আপনার মতামত লিখুন