নাহিদ ইসলাম
সন্ধ্যার মধ্যে ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা বাতিল না হলে ইসি ঘেরাও হবে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, নির্বাচন কমিশন এই নিয়ম বাতিল না করলে সন্ধ্যার মধ্যে ইসি ঘেরাও করা হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, “ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করলে, এটি ফ্যাসিস্ট আমলের ইসির চেয়েও ভয়াবহ হতে পারে। আমরা দেখছি, অনেক বেসরকারি গণমাধ্যম একটি দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করছে, কিন্তু অন্যদের নিচ্ছে না। এটি ন্যায্য নয়।”
তিনি অভিযোগ করেন, বিগত ১৬ বছরে বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদী দালালিত্ব করেছে এবং নির্বাচনের বৈধতা হরণের পক্ষে কাজ করেছে। তিনি সাংবাদিকদের কাছে সরাসরি প্রশ্ন রেখে বলেন, “আপনাদের কে বাধ্য করেছে? যদি কেউ বাধ্য না করে থাকে, তাহলে ধরে নিতে হবে আপনি নিজেরাই নতুন কোনো স্বৈরাচারের দালালি করছেন। আমরা আপনার পাশে থাকব।”
নাহিদ ইসলাম ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে এবং ভোট প্রক্রিয়া স্বচ্ছ রাখতে আমাদের অবস্থান দৃঢ়।”






আপনার মতামত লিখুন