খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পাকিস্তান থেকে রেলের ওয়াগন ও কোচ কিনতে আগ্রহী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
পাকিস্তান থেকে রেলের ওয়াগন ও কোচ কিনতে আগ্রহী বাংলাদেশ

পাকিস্তান থেকে তুলনামূলক কম দামে যাত্রীবাহী কোচ ও মালবাহী ওয়াগন সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাকিস্তান রেলওয়ের পক্ষ থেকে সরবরাহ প্রস্তাব পাওয়ার পর বিষয়টি সরেজমিনে যাচাই করতে দেশটিতে সফর করেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের দুই সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি ইসলামাবাদের পাকিস্তান রেলওয়ের ক্যারেজ ফ্যাক্টরি এবং লাহোরের মুগলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেছে। সফরের উদ্দেশ্য ছিল রেলওয়ের উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত মান ও নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নেওয়া।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক সংস্থা ও কনস্যুলার বিষয়ক সচিব এবং মনোনীত ডি-৮ কমিশনার ফারহাদ ইসলাম। তার সঙ্গে ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান। শুক্রবার তারা মুগলপুরা ওয়ার্কশপ ঘুরে দেখেন।

ডনের প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ক্যারেজ ও ওয়াগন) মোহাম্মদ নাসির খলিলি প্রতিনিধিদলকে ওয়ার্কশপের সামগ্রিক কার্যক্রম, কারিগরি সক্ষমতা এবং চলমান প্রকল্পসমূহ সম্পর্কে অবহিত করেন। এ সময় ওয়ার্কশপের সক্ষমতা তুলে ধরে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

খলিলি বলেন, পাকিস্তান ও বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দেশ এবং দুই দেশের মধ্যে রেলওয়ে খাতে পারস্পরিক সহযোগিতার বড় সুযোগ রয়েছে। অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হতে পারে।

প্রতিনিধিদলকে মুগলপুরা লোকোমোটিভ ওয়ার্কশপও ঘুরিয়ে দেখানো হয়, যেখানে লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ, পুনর্নির্মাণ ও উৎপাদন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।

বাংলাদেশি প্রতিনিধিরা এই সফরকে তথ্যসমৃদ্ধ ও ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। ফারহাদ ইসলাম বলেন, এই পরিদর্শন দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ইঙ্গিত বহন করে।

এদিকে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি দুই দেশের রেলওয়ের মধ্যে যৌথ সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ ধরনের অংশীদারত্ব উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে।

পাকিস্তান রেলওয়ে বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনাসহ একাধিক ব্রডগেজ রেল নেটওয়ার্কে কোচ ও ওয়াগন সরবরাহ করছে। রেলমন্ত্রী জানান, এটি পাকিস্তান রেলওয়ের আধুনিক ও স্বনির্ভর উৎপাদন সক্ষমতার প্রমাণ।

পাকিস্তান রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আরও জানান, পরবর্তী ধাপে বাংলাদেশের রেলওয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত কারিগরি মূল্যায়নের জন্য পাকিস্তান সফর করবেন।

উল্লেখ্য, এর আগেও ১৯৮০-এর দশকে পাকিস্তান রেলওয়ে বাংলাদেশে রোলিং স্টক রপ্তানি করেছিল। পাশাপাশি ১৯৯৯, ২০০০ ও ২০০৯ সালে শ্রীলঙ্কায় মালবাহী ওয়াগন সরবরাহের অভিজ্ঞতা রয়েছে দেশটির।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি