খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজনৈতিক কর্মসূচিতে রেলওয়েকে সহজ টার্গেট করা হয়

রেলওয়ে পুলিশের প্রধান জিল্লুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
রাজনৈতিক কর্মসূচিতে রেলওয়েকে সহজ টার্গেট করা হয়

ছবি-সংগৃহীত

রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক চোরাচালান ও ছিনতাই প্রতিরোধ, টিকিটের কালোবাজারি বন্ধ এবং ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা মোকাবিলাসহ বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশের। এছাড়া, ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণের মতো বিষয়গুলোও তাদের দেখতে হয়। এতকিছুর বিপরীতে রেলওয়ে পুলিশের জনবল খুবই কম। তাহলে কীভাবে সবকিছু সমন্বয় করছে রেলওয়ে পুলিশ?

সারা দেশের বিশাল রেল নেটওয়ার্ক এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রযুক্তির প্রয়োজনীয়তা, জনবল এবং আগামী দিনে রেলের অগ্রাধিকার  কথা বলেছেন বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি (চার্জ) ব্যারিস্টার মো. জিল্লুর রহ

রেলপথে যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি কী বলে মনে করেন?

জিল্লুর রহমান : রেলপথের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হলো, এখানে সক্ষমতার তুলনায় যাত্রী বেশি। বাংলাদেশ রেলওয়ে যে পরিমাণ কোচ সরবরাহ করে বা যাত্রী পরিবহন করতে পারে, তার মাধ্যমে মোট চাহিদার অর্ধেকও পূরণ করা সম্ভব হয় না। আবার যে পরিমাণ টিকিট সরবরাহ করা হয় তার তুলনায় অনেক বেশি যাত্রী ট্রেনে উঠে পড়েন। ফলে স্টেশনে অতিরিক্ত যাত্রীর চাপ তৈরি হয় এবং তাদের কোনোভাবেই আটকে রাখা যায় না। দুর্ঘটনার ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক যাত্রী ট্রেনের ছাদে উঠে পড়েন। এটা সব যাত্রীর জন্যই নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। পুলিশের পক্ষে এমন পরিস্থিতিতে সবার নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

 রেলে মাদক পরিবহন ঠেকাতে বিশেষ কোনো কৌশল আছে কি না? এটি মোকাবিলায় কীভাবে কাজ করছেন?

জিল্লুর রহমান : মাদক নিয়ন্ত্রণের বিষয়টি কেবল রেলওয়ে পুলিশ দেখভাল করে না। ভারত ও মিয়ানমার সীমান্ত (বিশেষ করে কক্সবাজার সীমান্ত) দিয়ে আসা মাদক ঠেকাতে বিজিবি, এপিবিএন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা পুলিশ একসঙ্গে কাজ করে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রথম স্তরে কাজ করে। এর পরপরই দায়িত্ব পালন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাদের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরাসরি এই কার্যক্রম পরিচালনা করে। এই অধিদপ্তরের নেতৃত্বে থাকেন একজন মহাপরিচালক (ডিজি) এবং পরিচালকের (অপারেশন) দায়িত্ব পালন করেন পুলিশের একজন কর্মকর্তা। তবে, সার্বিক কার্যক্রম মূলত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব কর্মকর্তারাই পরিচালনা করে থাকেন।

জিল্লুর রহমান : মাদক পরিবহনের জন্য মূলত কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, বেনাপোল ও দর্শনা রুট বেশি ব্যবহৃত হয়। এসব হটস্পট সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং সেখানে পর্যাপ্ত সদস্য মোতায়েন রেখে নিয়মিত বিপুল পরিমাণ মাদকসহ অপরাধীদের আটক করা হচ্ছে। তবে, সমস্যার পরিধি অনেক বড়। একটি যাত্রীবাহী ট্রেনে ৫০০ থেকে ৬০০ যাত্রী থাকেন, বগি থাকে প্রায় ৩০টি। বিপরীতে পুলিশ সদস্য থাকেন মাত্র ৩-৪ জন, যাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতেই আধা ঘণ্টা সময় লেগে যায়!

এই সমস্যা মোকাবিলায় বিমানের মতো ট্রেনেও ঘোষণা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। ট্রেনে দায়িত্বপ্রাপ্ত ‘টিজি পার্টি’ (ট্রেন গার্ড) মাইকে নিজের পরিচয় ও মোবাইল নম্বর যাত্রীদের জানিয়ে দেন। ফলে যাত্রীরা ছিনতাই বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারে।

জিল্লুর রহমান : রেলওয়েতে নিরাপত্তার কাজে যুক্ত রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)। ১৮৩০ সাল থেকে শুরু হওয়া জিআরপির ইতিহাস প্রায় ২০০ বছরের। বর্তমানে রেলওয়ে পুলিশের জনবল মাত্র ২,৪৫০ জন। পর্যাপ্ত জনবলের অভাবে মালবাহী ট্রেনে এবং অর্ধেকের বেশি যাত্রীবাহী ট্রেনে পুলিশ মোতায়েন করা সম্ভব হয় না। সব ট্রেন ও মালবাহী কনটেইনারে নিরাপত্তা নিশ্চিত করতে আরও অন্তত ৫ হাজার জনবলের জন্য আবেদন করা হয়েছে।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি