খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কী ঘটেছিল শেরপুরে, ঘটনায় বর্ণনা করলো ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
কী ঘটেছিল শেরপুরে, ঘটনায় বর্ণনা করলো ১১ দলীয় জোট

শেরপুর-৩ আসনে প্রার্থীদের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের ভূমিকার কঠোর সমালোচনা করেছে ১১ দলীয় জোট। তাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং বিএনপির নেতাকর্মীদের উসকানির ফলেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ প্রত্যাশিত ছিল। বিশেষ করে জুলাই বিপ্লবের পর রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের যে আশা তৈরি হয়েছিল, শেরপুরের ঝিনাইগাতির এই সহিংসতা তা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুপুর আড়াইটার দিকে ঝিনাইগাতি স্টেডিয়ামে সহকারী রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে সব প্রার্থীর উপস্থিতিতে ইশতেহার ঘোষণার আয়োজন করা হয়। জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী নুরুজ্জামান বাদল সময়মতো নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্ধারিত স্থানে বসেন।

অভিযোগ অনুযায়ী, বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল দেরিতে সমর্থকদের নিয়ে উপস্থিত হয়ে আসনের অর্ধেক ছেড়ে দেওয়ার দাবি জানান। প্রশাসনের অনুরোধে জামায়াত প্রার্থী নিজের কর্মীদের আসন ছাড়তে নির্দেশ দিলেও বিএনপির নেতাকর্মীরা উত্তেজনাকর আচরণ ও বাকবিতণ্ডা চালিয়ে যেতে থাকেন। এতে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

১১ দলীয় জোটের দাবি, সংঘর্ষের সূচনার পর পুলিশ কার্যকর ভূমিকা পালন না করে নীরব দর্শকের ভূমিকায় ছিল। একপর্যায়ে বিএনপি সমর্থকরা স্টেডিয়াম এলাকা ছেড়ে ঝিনাইগাতি বাজারে অবস্থান নেয় এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি নেয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত প্রার্থীকে লক্ষ্য করে হুমকিমূলক ও উসকানিমূলক পোস্ট ছড়ানো হয় বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কোনো ধরনের প্রশাসনিক নিরাপত্তা ছাড়াই জামায়াত ও জোটের নেতাকর্মীরা স্টেডিয়াম এলাকা ত্যাগ করার চেষ্টা করলে বিএনপি সমর্থকরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় জামায়াতের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম পেছনে পড়ে গেলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনায় অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়। তাদের মধ্যে ১৬ জন শেরপুর হাসপাতালে চিকিৎসাধীন এবং গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের একজন সদস্য আহত হন বলেও জানানো হয়। এ জন্য সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন জোটের নেতারা।

১১ দলীয় জোট অবিলম্বে রেজাউল করিম হত্যার নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। পাশাপাশি ঝিনাইগাতি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার তদন্তেরও আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সারাদেশে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং নারী কর্মীরাও হামলার শিকার হচ্ছেন। প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বুধবার বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। একই দিন বিকেল ৪টায় ময়মনসিংহে রেজাউল করিমের জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি