বুড়িচংয়ে বিএনপি–জামায়াত সহাবস্থানের ব্যতিক্রমী দৃশ্য
কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজারে দেখা মিলেছে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক সহাবস্থানের এক ব্যতিক্রমী চিত্র। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এই বাজারে প্রবেশ করলেই চোখে পড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ের বড় সাইনবোর্ড। ঠিক তার নিচেই রয়েছে জিয়াউর রহমান ও জিয়া পরিবারের স্মৃতিচিহ্ন নিয়ে আঁকা একটি দৃষ্টিনন্দন দেয়ালচিত্র।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোকাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ের জন্য একটি দোকান বরাদ্দ নেওয়ার পর গত ৫ আগস্টের পর সেখানে জামায়াতের সাইনবোর্ড স্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে সাইনবোর্ডের পাশের দেয়ালটি খালি থাকলেও পরে জিয়া স্মৃতি সংসদ কাবিলা বাজারের উদ্যোগে সেখানে দেয়ালচিত্র অঙ্কন করা হয়।
দেয়ালচিত্রে ফুটে উঠেছে জিয়াউর রহমানের সাদাসিধে জীবনযাপন, দৃপ্ত কণ্ঠে বক্তব্য দেওয়ার মুহূর্ত এবং তার রাজনৈতিক আদর্শের প্রতীকী রূপ। একই স্থানে জামায়াতের কার্যালয় ও বিএনপির স্মৃতিচিহ্নের এই সহাবস্থান স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, অতীতের রাজনৈতিক বিরোধিতা পেরিয়ে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে। তাদের মতে, পারস্পরিক সহনশীলতা ও সহাবস্থানের রাজনীতি দেশে স্থিতিশীল ও সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।






আপনার মতামত লিখুন