খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আইপিএল বিতর্কের মাঝেই সুখবর পেলো মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
আইপিএল বিতর্কের মাঝেই সুখবর পেলো মোস্তাফিজ

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়াকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। নানা গুঞ্জন ছড়ালেও পুরো সময়জুড়ে বিষয়টি নিয়ে নীরব ছিলেন এই বাঁহাতি পেসার। গণমাধ্যমের সামনেও এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে।

এদিকে বাংলাদেশ দল টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে দীর্ঘ বিরতিতে রয়েছেন। এমন সময়েই ব্যক্তিগত সাফল্যের একটি ইতিবাচক খবর পেলেন মোস্তাফিজ।

আইসিসির হালনাগাদ টি–টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে তার। নতুন র‍্যাঙ্কিংয়ে ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন ‘দ্য ফিজ’।

বর্তমানে সেরা দশে থাকা একমাত্র বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমানই। তার পরের অবস্থানে আছেন শেখ মেহেদী হাসান, যিনি এক ধাপ পিছিয়ে ১৪ নম্বরে রয়েছেন (৬৩৪ পয়েন্ট)। এছাড়া ১৭ নম্বরে অবস্থান করছেন রিশাদ হোসেন, তার সংগ্রহ ৬১৯ পয়েন্ট। সেরা বিশের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই তিন বোলারই।

অন্যদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ভারতের বরুণ চক্রবর্তী ৭৮৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান (৭৩৭), তৃতীয় স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২) এবং চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি (৬৯১)।

তবে শীর্ষ পাঁচে একটি পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি