খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সরিষাবাড়ীতে গভীর রাতে যুবদল নেতার বাড়িতে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্ক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে গভীর রাতে যুবদল নেতার বাড়িতে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্ক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গভীর রাতে যুবদল নেতার বসতবাড়িতে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগ্নীসন্ত্রাস সৃষ্টি সহ বসত ঘরের বেড়া ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা পূর্বচর কোলার পাড়া এলাকায় এবং ডোয়াইল মূলপাড়া গ্রামে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন সাবেক ইউনিয়ন যুবদলের সহ সভাপতি লিটন মিয়ার ঘরের বারান্দার গ্রীলের দরজার সামনে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করার বিষয়ে সন্দেহ জনক ভাবে অভিযোগ তুলেছেন একটি পক্ষের বিরুদ্ধে। অজ্ঞাত নামা দুবৃত্তরা লিটনের বসত ঘরের বারান্দার ষ্টৗলের দরজার সামনে কেরোসিন ভর্তি বোতলে আগুন ধরিয়ে এবং পেট্রোল বোমাসদৃশ অগ্নিবোমা তৈরি করে বসত ঘর লক্ষ্য করে নিক্ষেপ করে। এতে মুহূর্তেই বসত বাড়ীর এলাকায় আগুন ও আতঙ্ক ছড়িয়ে পড়লে বাড়ীর লোকজন ডাকাডাকি করার ফলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে সরিষাবাড়ী থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ভোর ৪ টার দিকে øএলাকার ও লিটনের বাড়ীতে উপস্থিত হয়ে তাদের লোকজনকে আতংক না হওয়ার সাহস যুগিয়ে দেন এবং কিছু আলামত সংগ্রহ করে থানা নিয়ে আসেন বলে ভুক্তভোগী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এ দিকে একই সময় লিটনের ছোট ভাই অটো চালক মিজানুর রহমান এর বসত ঘরের বেড়া ও টিনের বাউন্ডারী কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ এছাড়াও লিটনের সাথে এক সাথে চলা ডোয়াইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক ও ডোয়াইল উচ্চ বিদ্যালয়ের অভিবাভক সদস্য ওয়াসিম উদ্দিন এর বাড়িতে অজ্ঞাতনামা একদল দুষ্কৃতকারীরা টিনের বাউন্ডারীর গেটে জোরে সোরে টিনের সাথে থাপড়া থাপড়ির এক পর্যায়ে একটি পেট্রোল বোমা ফাটায়।এ সময় বাড়ীর লোকজন চিল্লা চিল্লি করলে অজ্ঞাতনামা দুবৃত্তরা পালিয়ে যায় বলে ওয়াসিম উদ্দিন এর স্ত্রী শাবানা বেগম সাংবাদিকদের জানিয়েছেন। এ ঘটনায় কেউ হতাহত ও পুলিশের হাতে আটক হয়নি।
এ ব্যাপারে ভুক্তভোগী মো. লিটন মিয়া জানান, আমার প্রতিবেশীর সাথে অন্য জনের জমি সংক্রান্ত বিরোধ চলছে। ওই বিরোধটি আমার ইন্ধনে হচ্ছে সন্দেহে আমার বাড়ির ও ওয়াসিম উদ্দিন এর বাড়ীতে এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করছেন । তিনি আরও বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা এক সময় আওয়ামীলগ করেছে এখন জামায়াত এর সাথে জডিত হয়ে এ তান্ডব চালিয়েছেন বলে অভিযোগ তুলেছেন। তিনি প্রশাসনকে জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনে থানায় অভিযোগ দিবেন ্। অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা
জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি