ডাকসু থেকে সরে দাঁড়ানোর ঘোষণা কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বমিত্র চাকমা তার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি ডাকসু থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করেন, যদিও পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
এই ঘোষণার পর বিশ্ববিদ্যালয় অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।






আপনার মতামত লিখুন