খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জামালপুরে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে পিঠা উৎসব

জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
জামালপুরে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে পিঠা উৎসব

শাহীন শিক্ষা পরিবারের অধীনে পরিচালিত শাহীন স্কুল আমলাপাড়া ও গেইটপাড় শাখার উদ্যোগে জামালপুরে শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়াম প্রাঙ্গণে দিনব্যপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার
(২৫ ডিসেম্বর) অডিটরিয়াম মিলনায়তনে দিনব্যাপী শিক্ষক ও অভিভাবক সম্মাননা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন SEF ফাউন্ডেশন বৃত্তি ২০২৫ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহীন শিক্ষা পরিবার জামালপরের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহীন শিক্ষা পরিবার এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান সেলিম।

প্রধান অতিথি বলেন, শুধু মাত্র পাঠ্যপুস্তক এর মাধ্যমেই নয় কোমলমতি শিক্ষার্থীদের বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিযে দিতে দেশব্যপী ১৫০টি ক্যাম্পাসেই ব্যতিক্রমধর্মী এমন আয়োজন করা হচ্ছে। যা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আমেরিকা প্রবাসী শামীম চৌধুরীসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ১৬৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি, গুরুত্বের সাথে দায়িত্ব পালন করায় ৩০ জন শিক্ষক এবং সঠিক সময়ে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসা ও শিক্ষকদের সার্বিক সহাযোগীতা করায় ৭৫ জন অভিভাবককে সম্মাননা প্রদান করা হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শাহীন স্কুলের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, অভিনয়, কৌতুক, নৃত্য ও সংঙ্গীত পরিবেশন করে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি