খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সরকারি নির্দেশনা না মেনে বিসিক মেলায় আলোকসজ্জার মহোৎসব

তানিয়া আক্তার, জামালপুর জেলা
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
সরকারি নির্দেশনা না মেনে বিসিক মেলায় আলোকসজ্জার মহোৎসব

সরকারি নির্দেশনা না মেনে জমকালো আলোকসজ্জার মধ্যেই চলছে জামালপুর পৌর শহরের বাইপাস এলাকায় বিসিক উদ্যোক্তা মেলা। ১০ দিনব্যাপী এই মেলায় সরকারি নির্দেশনা উপেক্ষিত। সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের মার্কেট ও দোকানপাটের কার্যক্রম বন্ধ রাখার সরকারি ঘোষণা থাকলেও তা মানা হচ্ছে না ।
গত বুধবার (০১ এপ্রিল) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন জামালপুর জেলা কার্যালয়ের আয়োজনে বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়। এ মেলায় দেশের কয়েকটি জেলার শিল্প উদ্যোক্তরা অংশ নিয়েছেন। এতে বিভিন্ন শিল্প উদ্যোক্তাদের প্রায় ৯০ টি দোকান রয়েছে।
গতকাল শুক্রবার (০৩ এপ্রিল ) রাত ৯ টা সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধ্যার পরও মেলার ভেতরে নৌকা রাইড, নাগরদোলা ও বিভিন্ন বিনোদনমূলক সরঞ্জাম সচল রয়েছে। একই সঙ্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যা দর্শনার্থীদের ভিড় আরও বাড়িয়ে তুলেছে। পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে রঙিন আলোকসজ্জা ও উচ্চ শব্দের সাউন্ড সিস্টেমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এ সময় স্থানীয় কয়েকজন দর্শনার্থী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারনে সৃষ্ট বৈশিক জ্বালানি সঙ্কটের প্রেক্ষাপটে আলোকসজ্জা, দোকানপাট, শপিং মল বন্ধের সরকারি নির্দেশনা থাকলেও মেলা বন্ধ হয়নি। মেলা বন্ধ না হওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসছেন। আজকে ছুটির দিন থাকায় তারা সবাই ঘুরতে এসেছেন ।
জেলা নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, বৈশিক জ্বালানি সঙ্কটের কারনে সরকার উৎসব পার্বণে আলোকসজ্জাসহ সরকারি-বেসরকারি অফিস ও দোকানপাট, শপিং মলের সময় সূচী পরিবর্তন করেছেন। সরকারি এ নির্দেশনা অমান্য করা রাস্ট্রদ্রোহী বা রাষ্ট্রদ্রোহিতার সমান। আমাদের সকলের সরাকারি নির্দেশনা মেনে চলা উচিত বলে তিনি মনে করেন।
এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন জামালপুরের সহকারী পরিচালক সম্রাট আকবর বলেন, মেলা চালানোর জন্য জেলা প্রশাসনের অনুমতি নেয়া আছে। সন্ধ্যার পরে বন্ধ করবো কি না তা জেলা প্রশাসক ভালো বলতে পারবেন।
এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস বলেন, সরকারি নির্দেশনা আজকে থেকে কি না বিষয়টা আমি অবগত না। এ ধরনের কোন প্রজ্ঞাপন পায়নি। তবে আলোকসজ্জা ও দোকানপাট বন্ধের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
এ নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেন নাই।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি