খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব : ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার মধ্যেই রংপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, সুযোগ পেলে তাদের হাতেই সমাজের নেতৃত্ব তুলে দেওয়া হবে এবং একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে।

 

শনিবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত করেন। সেখানে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, শহীদ আবু সাঈদ ও তার সহযোদ্ধারা জীবন দিয়ে আমাদের জন্য একটি দায়িত্ব রেখে গেছেন। তাদের স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ফ্যাসিবাদমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়া, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিতে বসবাস করবে।

 

যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের ভোট নিয়ে যেন কেউ অবহেলা করতে না পারে, সে জন্য জুলাইয়ের মতো আবারও সচেতনভাবে লড়াই করতে হবে। জনতার বিজয় নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কোনো গোপন এজেন্ডা নেই। পাঁচ আগস্টের পর থেকে দলটি কোনো চাঁদাবাজি, দুর্নীতি কিংবা প্রতিহিংসার রাজনীতিতে জড়ায়নি। বরং দেশকে বিভক্তির রাজনীতি থেকে বের করে আনতেই ১০ দল একত্রিত হয়েছে এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে।

 

শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে জামায়াত আমির বলেন, এই হত্যার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা চাই দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত হোক এবং শহীদের পরিবারকে শুধু কথায় নয়, বাস্তবেই সম্মান দেওয়া হবে।

 

কবর জিয়ারতকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, রংপুর-৬ আসনের জামায়াত প্রার্থী মাওলানা নুরুল আমিন, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে, বৃহস্পতিবার উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চারটি নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার তিনি গাইবান্ধা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া ও পাবনায় একাধিক জনসভা ও পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি