গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রংপুরে ১২৭২ কোটি ৪৭ লাখ টাকার প্রকল্প
রংপুর জেলার ৮ উপজেলায় ১৩ বছরে গ্রামীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ৬৪ হাজার ১৫৫টি প্রকল্পের মাধ্যমে ১ হাজার ২৭২ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার ৫১৯ টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে দূর্যোগ ও পূর্ণবাসন মন্ত্রনালয়। এছাড়াও কাজের বিনিময় খাদ্য কর্মসূচী ও গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষনের জন্য ১ লাখ ২ হাজার ২৫৮ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে রংপুর সদর, কাউনিয়া, গংগাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ,পীরগাছা,পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায়। এতে করে গ্রামীণ জনগোষ্ঠির জীবনমাণের ব্যাপক পরিবর্তন ঘটেছে।
রংপুর জেলা ত্রাণ ও পূর্ণবাসন কার্যলয়ের কর্মকর্তা মোতাহার হোসেন জানান, রংপুরের ৮টি উপজেলায় সল্পমেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে কর্মক্ষম গ্রামীন এলাকার অতিদরিদ্র ও মৌসুমী বেকার শ্রমিক পরিবারের জন্য ৪০ দিনের কর্মসূচী গ্রহণ করা হয়। এর মধ্যে কাজের বিনিময় খাদ্য কর্মসূচীর আওতায় ৯ হাজার ৬৯৫টি প্রকল্পে ৪৬ হাজার ৪১৮ দশমিক ৩৭২ মেট্রিক টন চাউল, কাজের বিনিময় টাকা (কাবিটা) কর্মসূচীতে ৩১২ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ৭৮০ টাকা, ৩৯ হাজার ৭৯৩টি গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টেষ্ট রিলিফ) জন্য ১৫২ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৬০২ টাকা, ৫২০টি সেতু-কলাভর্ট তৈরীতে ১৩০ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪০৮ টাকা, ১৬ হাজার ৫৫৪টি ৪০ দিনের কর্মসূচীর বিপরীতে ৪২৪ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৬৭৩ টাকা, ৭০টি ইট বিছানো (এইচবিবি) সড়ক তৈরীতে ২৯ কোটি ৯১ লাখ ১৯ হাজার ৫৮৬ টাকা এবং ৬৩২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মাণের জন্য ১৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৯৭ টাকা প্রদান করা হয়।
তারাগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন জানান, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে গ্রামীণ জনগোষ্ঠির জীবনমানে ব্যাপক পরিবর্তন এসেছে। উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে যাতাযাত সহজ করার জন্য ব্রীজ-কালভার্ট, সড়ক, মসজিদ মাদ্রাসা, মন্দির সংস্কার, জলাবদ্ধতা দুরিকরণ ,সেচ কাজের জন্য নদী-নালা খননসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা হয়েছে।
রংপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন জানান, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ মাটির রাস্তাসহ গামীন অবকাঠামো নির্মানে দরিদ্রজনগোষ্ঠি আর্থিক ভাবে লাভোবান হয়েছে। এতে দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
রংপুর জেলা ত্রাণ ও পূর্ণবাসন কার্যলয়ের কর্মকর্তা মো. মোতাহার হোসেন জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দারিদ্র জনগোষ্ঠির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রকল্পগুলো যেন সময়মতো বাস্তবায়ন হয় সেজন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা তদারকি করছেন। কাজের গুণগতমান ঠিকথাকে সেজন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এখনও অনেক কাজ চলমান রয়েছে।






আপনার মতামত লিখুন