খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রংপুরের মাদ্রাসার টিনশেড ঘর গোপনে বিক্রির অভিযোগ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
রংপুরের মাদ্রাসার টিনশেড ঘর গোপনে বিক্রির অভিযোগ

রংপুরের কাউনিয়া দাখিল মাদ্রাসার একটি টিনশেড ঘর গোপনে বিক্রি করার অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার মোঃ মোবাশ্বের আহমদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা গেছে, মাদ্রাসার পশ্চিম পাশে ঘরের মালামাল সরিয়ে নিচ্ছেন অফিস সহকারী মেহের আলী।
স্থানীয়রা জানিয়েছেন, ঘরটি সম্প্রতি গোপনে বিক্রি করা হয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নোটিশ বা ঘোষণা প্রকাশিত হয়নি। এলাকাবাসীর অভিযোগ, মাদ্রাসার সম্পদ বিক্রির ক্ষেত্রে কোনো নিলামের নিয়ম অনুসরণ করা হয়নি। এমনকি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানানো হয়নি। তারা প্রশ্ন তুলেছেন, কীভাবে অফিস সহকারী মেহের আলী ঘরটি ভেঙে মালামাল সরিয়ে নিচ্ছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, ঘরটির আনুমানিক মূল্য প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা। অভিযোগ রয়েছে, কোনো নিলাম ছাড়াই ব্যক্তি স্বার্থে ঘরটি বিক্রি করেছেন সুপার মোঃ মোবাশ্বের আহমদ এবং তা কিনেছেন অফিস সহকারী মেহের আলী। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মাদ্রাসার সুপার মোঃ মোবাশ্বের আহমদ জানিয়েছেন, ঘরটি রেজুলেশনের মাধ্যমে বিক্রি করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ভবিষ্যতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, মাদ্রাসার সম্পত্তি ব্যক্তিগতভাবে বিক্রি করা যাবে না। এটি স্পষ্ট অনিয়ম। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী বলেন, নিলামের পুরো প্রক্রিয়ার দায়িত্ব মাদ্রাসা সুপারের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী জানিয়েছেন, বিষয়টি তিনি অবগত ছিলেন না। বিষয়টি জানার পর তিনি বিক্রয় কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি