মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত বেড়ে ছয়
মাদারীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন থেকে নিহত বেড়ে ছয়জন হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এ ঘটনা ঘটে।
বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।
নিহতের মধ্যে পান্নু মুন্সী নামে সার্বিক পরিবহনের এক হেলপার ও মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান এর পরিচয় পাওয়া গেছে। বাকিদের বিষয়ে জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেইট এলাকায় আসলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়।
এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় এবং হাসপাতালে এলে আরো একজন মারা যান। একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা।বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।






আপনার মতামত লিখুন