অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে বিপিএল
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অটল রয়েছেন ক্রিকেটাররা। এর সরাসরি প্রভাব পড়েছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। প্রতিবাদের অংশ হিসেবে ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দুই দলের কোনো খেলোয়াড় মাঠে উপস্থিত হননি। ফলে ম্যাচটি অনিশ্চয়তায় পড়ে যায়।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সূচিভুক্ত দিনের দ্বিতীয় ম্যাচ নিয়েও জটিলতা দেখা দেয়। রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের মুখোমুখি হওয়ার কথা থাকলেও ওই ম্যাচেও খেলোয়াড়দের মাঠে নামতে দেখা যায়নি।
ক্রিকেটারদের এমন অবস্থানে বিপিএলের ঢাকা পর্ব ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে। মাঠের খেলায় চেয়ে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মাঠের বাইরের পরিস্থিতি।






আপনার মতামত লিখুন