খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জামালপুরের তিন সংসদীয় আসনে ১২ জনের মনোনয়ন বাতিল

জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
জামালপুরের তিন সংসদীয় আসনে ১২ জনের মনোনয়ন বাতিল

জামালপুরের প্রথম দিনে তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। এতে ১২ জনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত জামালপুর-১, জামালপুর-২ ও জামালপুর-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে চার জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এ এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বৈধ হয়েছে-বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রউফ তালুকদারের মনোনয়নপত্র।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেলীন, শরিফুল ইসলাম খান ও শওকত হাসান মিয়া এবং জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন ও মোস্তফা আল মাহমুদ।

বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির মো. সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর মো. ছামিউল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদের মনোনয়নপত্র।

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছার, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়া এবং গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম।

বাতিল প্রার্থীরা হলেন-স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান, জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান আজাদী, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু এবং এ এস এম শাহীনুর রহমান।

জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বলেন,তিনটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের বাতিল করা হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি