খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার (২ জানুয়ারি) সারাদেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ থেকে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। সংস্থাটির পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ জুমা দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ার আয়োজন করতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে তিন দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতেও পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন দেশের সব মসজিদে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।






আপনার মতামত লিখুন