খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, বসানো হলো পেসমেকার
খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহীদ হোসেন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। রোববার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় এসব তথ্য জানিয়েছেন ডা. জাহিদ।
তিনি বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লক ধরা পড়েছিল। সেখানে একটা স্টেন্টও (রিং) লাগানো ছিল। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছুক্ষণ আগে তার হার্টে পেসমেকার বসানো হয়েছে।
গত শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তারপর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।






আপনার মতামত লিখুন