খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দুর্ঘটনায় আহত মেসির বোন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
দুর্ঘটনায় আহত মেসির বোন

আর্জেন্টিনার  ফুটবল তারকার চোট বোন মারয়িা সোল সড়ক  দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। যার বিয়ে হওয়ার কথা ছিল আগামী জানুয়ারিতেই।

আর্জেন্টিনার গণমাধ্যম সূত্রে জানা যায়, ৩২ বছর বয়সী মারিয়া সোল যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থানকালে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার মেরুদণ্ড, কবজি ও পায়ের গোড়ালিতে ভাঙন ধরা পড়েছে। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হওয়ার ক্ষতও রয়েছে। যদিও চিকিৎসকদের ভাষায় তিনি এখন শঙ্কামুক্ত, তবে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।আর্জেন্টিনার জনপ্রিয় টিভি উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিতো জানিয়েছেন, মেসির মা সেলিয়া কুচিত্তিনির সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর মারিয়া সোল অজ্ঞান হয়ে পড়েন এবং একটি দেয়ালে আঘাত পান। প্রাথমিকভাবে গাড়ি দুর্ঘটনার কথা বলা হলেও, পরবর্তীতে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে মোটরবাইক থেকে পড়ে গিয়ে দগ্ধ হওয়ার তথ্যও সামনে এসেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এই দুর্ঘটনার প্রভাব পড়েছে মারিয়া সোলের ব্যক্তিগত জীবনেও। ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য জুলিয়ান ‘তুলি’ আরেয়ানোকে বিয়ে করার কথা ছিল তার। আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোসারিওতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

মেসির পরিবারে এটি ছিল বড় একটি আনন্দঘন উপলক্ষ। মেসি নিজে, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাদের তিন সন্তানও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। তবে আপাতত সব পরিকল্পনাই পিছিয়ে দেওয়া হয়েছে মারিয়া সোলের সুস্থতার কথা বিবেচনা করে।

উল্লেখ্য, মারিয়া সোল মেসি পেশায় একজন পোশাক ডিজাইনার ও উদ্যোক্তা। ভাইয়ের বিশ্বজোড়া খ্যাতির আড়ালে থেকে তিনি বরাবরই ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রেখেছেন। স্পেনে বসবাসের পর সম্প্রতি আর্জেন্টিনায় ফিরে পেশাগত কাজে যুক্ত হন তিনি।

এদিকে, ইন্টার মায়ামির হয়ে ২০২৫ মৌসুমে ঐতিহাসিক এমএলএস কাপ জয়ের পর আপাতত মাঠের বাইরে সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। পরিবারের এই কঠিন সময়ে বোনের পাশে থেকে তার পুনর্বাসন প্রক্রিয়ায় মানসিক সমর্থন দেওয়াটাই এখন মেসির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি