খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মেসির অবসর ঘোষণায় বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার

এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
মেসির অবসর ঘোষণায় বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে কোটি সমর্থকের হৃদয় ভেঙে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার এই বিদায়ী মুহূর্ত উদযাপনে বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নিজেদের সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় খেলার মাঝে বিরতি দিয়ে তারা মেসিকে অভ্যর্থনা দেবে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। গত ৩১ আগস্ট নিজের ইনস্টাগ্রামে দেওয়া তিন পাতার এক লিখিত বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা লেখেন, ‘ফাইনালের পর কিছুটা সময় পার হয়েছে, অনেক ভাবনা-চিন্তার পর আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে খেলা ম্যাচটিতে শেষবার আন্তর্জাতিক ফুটবল খেলতে নেমেছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাকে সম্মান জানানোর সিদ্ধান্ত জানিয়ে এএফএ জানিয়েছে, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির ক্যারিয়ারের প্রতি সম্মান জানিয়ে, পুরুষ ও নারীদের সকল বিভাগ এবং পর্যায়ের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের দশম মিনিটে খেলা এক মিনিটের জন্য থামিয়ে করতালি দেওয়া হবে।’

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ভিডিও বোর্ড-সুবিধাযুক্ত স্টেডিয়ামগুলোকে খেলা শুরুর আগে একটি শ্রদ্ধাঞ্জলি-মূলক ভিডিও প্রদর্শন করতে হবে’। এটি মূলত মেসির অবসর ঘোষণার পর এএফএ সামাজিক মাধ্যমে তাকে উদ্দেশ্য করে বানানো ভিডিও-মন্টেজটির কথাই বোঝানো হয়েছে।

২০০৫ সালের ১৭ আগস্ট প্রথমবার আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মেসি। এরপর হয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১২৫), এবার মাঠে নেমেছিলেন যৌথভাবে সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ আসরে। আর তার ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছে ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতে। যা ছাড়া ব্যক্তিগত ও দলীয় অর্জনের খাতায় কোনো শূন্যতা ছিল না। ‍পূর্ণ হয়েছে সেটিও। বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ (৩৪) খেলা এবং জয়ের রেকর্ডও (২৩) মেসির দখলে।

মেসি নিজের অবসর ঘোষণায় প্রস্তুত করা চিঠিতে প্রথম পাতায় রেখেছেন সিদ্ধান্তটির গুরুভার। নিজের সবটুকু উজার করে দেওয়ার অনুভূতি প্রকাশ করে বিদায়ের অন্যতম শক্ত উক্তিটি লিখেছেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি… নিজেকে একদম খালি করে দিয়েছি, আমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই।’ দ্বিতীয় পৃষ্ঠায় ছিল পুরো পথচলার বিবরণ। ‘এই ২০ বছরের সব ভালোবাসার জন্য ধন্যবাদ,’ লিখে মেসি জাতীয় দলের হয়ে নিজের পথচলার কথা স্মরণ করেছেন এবং তার পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

​তৃতীয় পৃষ্ঠায় এসে স্বর আবারও বদলে যায়। শেষটা অত্যন্ত আবেগপূর্ণ, সরাসরি এবং নিখাঁদ আর্জেন্টাইন মেজাজে, ‘আমাকে আর্জেন্টাইন করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ!! এগিয়ে যাও আর্জেন্টিনা।’

এএইচএস

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি