আজ বছরের দীর্ঘতম রাত

আজ ২১ ডিসেম্বর, চলতি বছরের সবচেয়ে দীর্ঘ রাত। এই রাতে সূর্যাস্তের পর অন্ধকার থাকে অন্য যেকোনো দিনের তুলনায় বেশি সময়। ফলে চাঁদের আলোয় ভর করে রাতটা কাটবে দীর্ঘ সময় ধরে। চাইলে আজ রাতে বই পড়া, সিনেমা দেখা কিংবা একটু বেশি সময় ঘুমানোর সুযোগ মিলবে, কারণ বছরের অন্যান্য রাতের তুলনায় আজকের রাত কিছুটা বড়।
এর বিপরীতে আগামীকাল সোমবার হবে বছরের সবচেয়ে ছোট দিন। অর্থাৎ দিনের আলো থাকবে সর্বনিম্ন সময়। এই ঘটনা মূলত উত্তর গোলার্ধের দেশগুলোতে ঘটে। তবে একই সময়ে দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টো চিত্র দেখা যায়, সেখানে আজই হবে দীর্ঘতম দিন ও সবচেয়ে ছোট রাত।
বিশেষজ্ঞদের মতে, এই দীর্ঘতম রাতের কারণ সূর্যের দক্ষিণায়ন। ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। এ সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে, ফলে সূর্যের আলো কম পড়ে এবং দিন ছোট হয়ে যায়, রাত দীর্ঘ হয়। একে বলা হয় ‘উইন্টার সলস্টিস’।
ডিসেম্বর থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে পড়ায় সেখানে দিনের দৈর্ঘ্য বাড়ে এবং গ্রীষ্মকাল শুরু হয়। অন্যদিকে উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে এবং দিনের আলো কমতে থাকে। এর ফলেই আজ উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘ রাতের সাক্ষী হচ্ছে মানুষ।






আপনার মতামত লিখুন