খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জাতীয় সাংবাদিক মঞ্চের মাল্টিমিডিয়া কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
জাতীয় সাংবাদিক মঞ্চের মাল্টিমিডিয়া কমিটি গঠন

‘সাংবাদিকতা হোক দলীয় দাসত্বমুক্ত’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সাংবাদিক মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী ও মাল্টিমিডিয়া কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মগবাজার মোড়ে অবস্থিত জলপাই রেস্তোরাঁয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হওয়া এই জমকালো আয়োজনটিতে উপস্থিত ছিলেন দেশের গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তরুণ সাংবাদিকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক মঞ্চের সভাপতি, দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক এবং দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী।

অনুষ্ঠানে ঘোষিত মাল্টিমিডিয়া কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক সত্যকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার শরিফুল ইসলাম।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্য পিপলস-এর জিএম রাশেদ, দৈনিক স্বদেশ বাংলার মাল্টিমিডিয়া রিপোর্টার জাবির আহমেদ জিহাদ, এবং মিজানুর রহমান।

এছাড়া সদস্য সচিব হয়েছেন তালাশ বিডির আলী আজগর,
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশ এডিশনের শাহরিয়ার ফাহিম শিহাব ও মেহেদি হাসান বাপ্পি।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন আবু বকর, নাঈম খান, শাহরিয়ার ফাহিম বিন হিরন, আব্দুল্লাহ, আয়ুব আলী, প্রদীপ কুমার পাল, ইমরান হোসেন মকর, সাইমন রহমান রিয়াদ, ইসরাফিল, মোহাম্মদ খোকা, আশিকুর রহমান, সোলায়মান, সুমন, মনিরুজ্জামান ও শিমুল হাওদা প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বলেন, “আজকের স্লোগানটি সময়োপযোগী ও প্রাসঙ্গিক। সাংবাদিকতা তখনই জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে, যখন তা দলীয় প্রভাবমুক্ত থাকে। জাতীয় সাংবাদিক মঞ্চের এই উদ্যোগ সাংবাদিক সমাজের জন্য এক সাহসী পদক্ষেপ।”

বিশেষ অতিথি মেজর জেনারেল (অব.) আবুল কালাম বলেন, “সাংবাদিকতা হলো সমাজের আয়না। এই আয়নাকে বিকৃত হতে দেওয়া যাবে না। সত্য প্রকাশে সাংবাদিকদের পেশাগত সততা বজায় রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে মাহমুদুল হাসান নিজামী বলেন, “আমরা যে শ্লোগানকে ধারণ করেছি—‘সাংবাদিকতা হোক দলীয় দাসত্বমুক্ত’, এটি কেবল বাক্য নয়, এটি আমাদের অঙ্গীকার। সাংবাদিকদের মর্যাদা ও নিরপেক্ষতা আমাদের নিজেদেরই রক্ষা করতে হবে।”

মাল্টিমিডিয়া কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, “ডিজিটাল যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা এখন সংবাদ পরিবেশনের কেন্দ্রবিন্দু। আমাদের লক্ষ্য হচ্ছে তথ্যপ্রবাহকে আরও গতিশীল ও নির্ভরযোগ্য করা।”

যুগ্ম আহ্বায়ক জাবির আহমেদ জিহাদ বলেন, “মাল্টিমিডিয়া সাংবাদিকতার শক্তি হলো তাৎক্ষণিকতা ও বাস্তবচিত্র তুলে ধরা। আমরা চাই, সাংবাদিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের সুর আরও জোরালোভাবে জনগণের কাছে পৌঁছে যাক।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিন সফল-এর সম্পাদক ও প্রকাশক ড. সৈয়দ হুমায়ুন কবির। উদ্বোধন করেন বিবিএন নিউজের চেয়ারম্যান মো. শফিকুর রহমান।
এছাড়া মুখ্য আলোচক হিসেবে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও মোটিভেশনাল স্পিকার ফারজানা ব্রাউনিয়া, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি