খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চবির ভর্তি পরীক্ষায় আবেদন ২ লাখ ৩৩ হাজার: আসন প্রতি লড়বেন ৬৫ জন

সবচেয়ে বেশি আবেদন এ ইউনিটে
আহসান হাবিব, চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
চবির ভর্তি পরীক্ষায় আবেদন ২ লাখ ৩৩ হাজার: আসন প্রতি লড়বেন ৬৫ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজারেরও বেশি শিক্ষার্থী। এ হিসাবে গড়ে আসনপ্রতি লড়বেন ৬৫ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল আর মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে।

গত ১৭ ডিসেম্বর বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২ লাখ ৩৩ হাজার ৩২৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এ আবেদন করেছেন। আবেদন ১লা ডিসেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ১৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ে এ বছর ৪টি ইউনিট ও ৩টি উপইউনিট মিলিয়ে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে। এর বাইরে ৫৬৮ আসন কোটার জন্যও বরাদ্দ রয়েছে। এ বছর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় ভর্তি পরীক্ষার আবেদনের এ তথ্য নিশ্চিত করেছেন ভর্তিপরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোছাইন।

গত বছরের মতো এ বছরও চারটি ইউনিট ও তিনটি উপইউনিটে পরীক্ষা হচ্ছে। তবে গত বছরের তুলনায় এ বছর আসন কমেছে ৫৬৮টি। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল গত বছরের তুলনায় কম হওয়ায় ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতাও কমানো হয়েছে।

কোন ইউনিটে কত আবেদন:

‘এ’ ইউনিটের অধীন রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। চার অনুষদে মোট সাধারণ আসন ১ হাজার ৯৩টি। এই ইউনিটে মোট আবেদন করেছেন ৮৭ হাজার ৬শত ৯৪ জন শিক্ষার্থী।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ , পালি ও সংগীত বিভাগ ছাড়া) মোট সাধারণ ৬৯০টি। এই ইউনিটে আবেদন করেছেন ৬৯হাজার ২শত ৮৭ জন শিক্ষার্থী।

অন্যদিকে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে বিভাগ রয়েছে ছয়টি। এতে সাধারণ আসন ৫১০টি। এই ইউনিটে মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯শত ২৫ জন শিক্ষার্থী।

‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা ও গবেষণা বিভাগ ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগ রয়েছে। এতে মোট আসন রয়েছে ৮৪৯টি। এই ইউনিটে আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫শত ৬ জন শিক্ষার্থী।

এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত ‘ডি-১’ উপইউনিটে আসন রয়েছে ৪০টি। এতে আবেদন করেছেন ১হাজার ৪শত ২১ জন শিক্ষার্থী। নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগ নিয়ে গঠিত ‘বি-১’ উপইউনিটে আসন রয়েছে ১৩৫টি। এই উপ-ইউনিটে আবেদন করেছেন ১ হাজার ৬শত ৪৫ জন শিক্ষার্থী। আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত ‘বি-২’ উপইউনিটে আসন রয়েছে ২৮০টি। এই উপইউনিটে আবেদন করেছেন ৪ হাজার ৮শত ৪৯ জন শিক্ষার্থী।

পরীক্ষার সূচি:

আগামী ২ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এ ছাড়া ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। অন্যদিকে ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার মানবণ্টন:

সব ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরের। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আর বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ‘ডি-১’ উপ-ইউনিট বাদে সব ইউনিটেই পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। ‘ডি-১’ উপইউনিট পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ২৫, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা প্রতিটিই ২৫ নম্বর করে (শিক্ষার্থীদের যেকোনো তিনটি বিষয়ে উত্তর দিতে হবে) থাকবে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে। পাস করতে হলে আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৭, ইংরেজিতে ৬ ও সাধারণ জ্ঞানে ১৩ নম্বর পেতে হবে।

‘বি-১’ উপইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ২৫, ইংরেজিতে ২৫, সাধারণ জ্ঞানে ৫০ নম্বর থাকবে। এ ছাড়া আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৫, ইংরেজিতে ৬ আর সাধারণ জ্ঞানে ১৭ নম্বর পেতে হবে। ‘বি-২’ পইউনিটে বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ২০, ইংরেজিতে ২০, আরবি, ইসলামিক স্টাডিজ, বুড্ডিস্ট স্টাডিজ ও পালি এবং সাধারণ জ্ঞানে (যেকোনো দুটি বিষয় উত্তর দিতে হবে) ৬০ নম্বর থাকবে। এ ছাড়া আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৫, ইংরেজিতে ৫, আরবি ও ইসলামিক স্টাডিজে, বুড্ডিস্ট স্টাডিজ ও পালি ১২ আর সাধারণ জ্ঞানে ৯ নম্বর পেতে হবে।

‘সি’ ইউনিটে ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান অংশে ৩০ নম্বর থাকবে। এ ছাড়া আলাদাভাবে ইংরেজিতে ১৩, বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধান অংশে ১০ নম্বর পেতে হবে। ‘ডি’ ইউনিটে বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, বিশ্লেষণ দক্ষতায় ২০, সাধারণ জ্ঞান, গণিত বা অর্থনীতিতে ২০ নম্বর থাকবে। ‘ডি-১’ উপইউনিটে বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ২৫, গেমস ও স্পোর্টসের নীতিমালায় ১৫ নম্বর থাকবে।

জিহাদজাবির/চিঅমা

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি