এনসিপির শাপলা কলির ব্যালট প্রতীক চূড়ান্ত
নির্বাচন কমিশন (ইসি) বুধবার এনসিপির অফিসিয়াল প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ চূড়ান্ত করেছে। আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে এই স্কেচ অনুযায়ী এনসিপির প্রতীক প্রদর্শিত হবে।
ইসির ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর আগে প্রতীকের ঘর খালি ছিল। বুধবার এনসিপির পাশে শাপলা কলি স্কেচ যুক্ত হলেও, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের জন্য এখনও প্রতীক যোগ করা হয়নি। নাগরিক পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) চূড়ান্তভাবে নিবন্ধন পেয়েছে। এনসিপি পেল ‘শাপলা কলি’, এবং সমাজতান্ত্রিক দল পেল ‘কাঁচি’ প্রতীক।






আপনার মতামত লিখুন