এনআইডিতে একাধিক স্ত্রীর নাম দেয়া যাবে
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করা যাবে। ভোটার হওয়ার ফরমে এ বিষয়টি যুক্ত করার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, আজকে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অনেকে একাধিক ডাকনাম থাকে। অনেকের আবার একাধিক স্ত্রীও থাকে। এগুলোর সমাধানও করতে পারছি না। এজন্য এটা নিয়ে বসেছিলাম। এছাড়া একটা খসড়াও করেছি। এক্ষেত্রে ২ নম্বর ফরমে যদি আমরা ডাকনামটা নিয়ে নিতে পারি তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে।






আপনার মতামত লিখুন